নওগাঁয় একটি বেকারি থেকে জরিমানা আদায়ের সময় ৫ ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) বিকেলে মহাদেবপুর উপজেলার পোস্ট অফিস মোড় থেকে তাদের আটক করা হয়।
নওগাঁ মহাদেবপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানায়, নানা অনিয়ম দেখিয়ে চান্দাশ এলাকার রুপালি ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়া ৫ প্রতারক।
এ সময় সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। একপর্যায়ে বেকারির মালিক তাদের অফিস ও পরিচয় জানতে চাইলে একটি মাইক্রোবাসে করে কৌশলে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

