Site icon CPLUSBD.COM

নকল স্বর্ণ বার বিক্রয়ের সময় ২ প্রতারক আটক

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আসা রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণা করার সময়  মো. শফিউল আজিম (৩৮) ও মো. ইউনুস (৫৮) নামে ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, স্বর্ণ বিক্রির কথা বলে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণা প্রতারণা করার সময় ২ জনকে হাতেনাতে আটক করা হয়। তারা বেশ কিছু দিন ধরে এমন প্রতারণার করার অভিযোগ পাওয়া যায়। তাই ফাঁদ পেতে তাদের আটক করে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।