নিউজটি শেয়ার করুন

নগদ টাকাসহ ৭ জুয়াড়ি শ্রীঘরে

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মাইক্রো স্টেশনে জুঁয়া খেলার সময় ৭ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ১৮ মে সন্ধ্যা ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই সার্কেল এ.এস.পি লাবীব আব্দুল্লাহর নেতৃত্বে পৌরসভার মাইক্রো স্টেশনের গণশৌচাগারের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উওর সোনাপাহাড় ২ নং ওয়ার্ডের রবিউল হোসেন ও জয়নাল আবেদীন, জামালপুর ৭ নং ওয়ার্ডের নুর নবী, জামালপুর ৫ নং ওয়ার্ডের আবদুল মোতালেব ও কামাল উদ্দীন, সাহেরখালী ইউনিয়নের শাখাওয়াত হোসেন, মেহেদীনগর ৬ নং ওয়ার্ডের নুরুল আফছার। আসামীদের জুঁয়া খেলার নগদ ৪ হাজার ৮৪৪ টাকা এবং ২ বান্ডিল তাস সহ আটক করা হয়।

এ বিষয়ে মিরসরাই সার্কেল এ,এসপি লাবীব আব্দুল্লাহ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার একটি টিম সহ আমরা বারইয়ারহাট পৌরসভা মাইক্রো স্টেশনে অভিযান দিয়ে ৭ জন জুঁয়াড়িকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি। আগামীতেও মাদক ও জুঁয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।