নিউজটি শেয়ার করুন

নগরীতে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক:  নগরীর খুলশী থানাধীন দুই নম্বর গেইট-বায়েজিদ সড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা হত্যার পর ওই এলাকায় লাশ ফেলে গেছে অজ্ঞাতনামা দুবৃত্তরা।

বৃহস্পতিবার গভীর রাতে লাশ উদ্ধার করা হয়।

সিএমপির বায়েজীদ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহ আলম বলেন, দুই নম্বর গেইট-বায়েজিদ সড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা হত্যার পর ওই এলাকায় লাশ ফেলে গেছে অজ্ঞাতনামা দুবৃত্তরা। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে দিয়েছে। এ ঘটনার রহস্য উম্মোচনে কাজ করছে পুলিশ। ওই এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে।