সিপ্লাস প্রতিবেদক: কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতির মক্কা টাওয়ার ৩য় তলা অফিসের সামনে থেকে চোরাইকৃত মোবাইল অনলাইনে ক্রয় বিক্রয় করার চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত অনুমান আড়াইটার সময় তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম জানান, এসআই মোঃ জুবায়ের মৃধা গোপনে সংবাদের ভিত্তিতে তামাকুমন্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতির মক্কা টাওয়ার ৩য় তলা রিয়াজউদ্দিন বাজার অফিসের সামনে দুইজন লোক চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করলে তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী সমিতির সদস্যদের সহায়তায় মো: মামুনুর রশিদ আরফাত (২৮) এবং মোঃ মুন্না (২৪) নামে ২ জনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে চোরাইকৃত মোবাইল সেট ক্রয় বিক্রয়ে করে বলে স্বীকার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ২টি Realme এবং 2টি Samsungসহ ৪টি এন্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মামুনুর রশিদ আরফাত (২৮), পিতা-হারুন অর রশিদ, সাং-দেওয়ানপুর, লাম্বুরহাট, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম বর্তমানে-সমশেরপাড়া, বহদ্দারহাট, থানা-চাঁন্দগাও এবং মোঃ মুন্না (২৪), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, সাং-মালেক মাষ্টার পাড়া, থানা-মাটিরাঙা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য বর্তমানে-আমবাগান, আটার মিল, মোস্তফা মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম।

