সিপ্লাস প্রতিবেদক: নগরীর বহদ্দারহাট ‘এক কিলোমিটার’ ও চকবাজার থানার জয়নগর এলাকায় অবৈধভাবে কোরবানির গরু বিক্রির দায়ে ৪টি খাইন মালিকের বিরুদ্ধে ৭টি মামলায় ৫৭ হাজার টাকা জরিমানা করেছে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বহদ্দারহাট ‘এক কিলোমিটার’ ও চকবাজার থানার জয়নগর এলাকায় এ অভিযান চালানো হয়। গরুগুলো দ্রুত সময়ের মধ্যে পাশের নির্ধারিত কোরবানির হাটে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (১৪ জুলাই) নগরের পতেঙ্গা থানাধীন স্টিল মিল বাজার ও কাঠগড় এলাকায় অবৈধ খাইন বানিয়ে পশু বিক্রির দায়ে ৩টি খাইনের মালিককে ২৫ হাজার টাকা এবং মঙ্গলবার (১৩ জুলাই) বহদ্দারহাট সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে দু্ইটি খাইনের মালিককে ৪১ হাজার টাকা জরিমানা করে চসিক।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ম্যজিস্ট্রেটরা পথচারীদের মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন।

