নিউজটি শেয়ার করুন

নগরীতে অস্ত্রসহ গ্রেফতার ছিনতাইকারী

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন কলেজিয়েট স্কুল এলাকা থেকে অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. নাসির (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পু্লিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) শেষরাতে কলেজিয়েট স্কুল ছাত্রাবাসের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার মো. নাসির চাঁদপুর জেলার কচুয়া এলাকার আবদুল মালেকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফজলুর রহমান ফারুকী জানান, অস্ত্র ও গুলিসহ ছিনতাইকারী নাসিরকে গ্রেফতার করা হয়।

নগরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।