সিপ্লাস ডেক্স: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী ফিরিঙ্গী বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল (২১), মো. কুদ্দুস মিয়া (৫৪) ও মো. নুর উদ্দিন লিটন (২৪) সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ তাদের কে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গী বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তাদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।








