আদালত প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব ষোলশহর এলাকা থেকে ইয়াবা পাচার কালে মোঃ রফিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে আটক করে পুলিশ।
১৭ জুলাই শনিবার বিকালে মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
নিশ্চিত করেন চান্দগাঁও থানার আদালত জিআরও এএসআই জাহেদ।
আদালত সুত্রে জানা যায়, গত ১৬ জুলাই রাত ৭ টায় চান্দগাঁও থানাধীন পূর্ব ষোলশহর সাতকানিয়া গেষ্ট হাউজ সংলগ্ন এলাকায় থেকে ইয়াবা পাচার কালে তাকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার রা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতের আনা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

