Site icon CPLUSBD.COM

নগরীতে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

নগরীতে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৯ হাজার ২৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার লালখানবাজার এলাকা থেকে আজ শুক্রবার (২০ আগস্ট) ভোরে আহম্মেদ নূর (৫৫) কে এবং এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বায়েজিদ থানার উত্তরা আবাসিক থেকে মো. জাহিদুল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ থানার উত্তরা আবাসিক থেকে মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৯ হাজার ২৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এসব ইয়াবার বিক্রেতা আহম্মেদ নূরকে কোতোয়ালী থানার লালখান বাজার মোড় থেকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।