Site icon CPLUSBD.COM

নগরীতে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে কিশোর খুন

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বন্দর থানাধীন বরখান পাড়া এলাকায় টমটম চালকদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে গুরাইয়া নামে এক টমটম চালক ছুরিকাঘাতে খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১ জন।

শুক্রবার (২৬ জুন) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দর থানা নিবাসী মক্কা আওয়ামী লীগ নেতা হাজী সেলিম সিপ্লাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এক কিশোর খুন হওয়ার খবর পেয়ে আমি মেডিকেলে এসে শুনেছি। গুরাইয়া নামে একজন খুন হয়েছে এবং আরো একজন আহত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি আছে।