নিউজটি শেয়ার করুন

নগরীতে কিশোরীর আত্মহত্যা

হাটহাজারীতে বিষপানে গৃহবধূর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের কলসী দিঘীর পাড় এলাকায় বিষপানে মনি আক্তার (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত কিশোরী ওই এলাকার মহসীন কলোনীর আরজু মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দর থানা এলাকা থেকে বিষপান করা মুমূর্ষু অবস্থায় বিকাল চারটায় মনি আক্তার নামে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।