সিপ্লাস প্রতিবেদক: বায়েজিদের ওয়াজেদিয়ার হাজিপাড়ায় নিজ বাসা থেকে উম্মে সালমা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘সকালে বাসায় সালমা এবং তার বড় ভাইকে রেখে মা ছোট বোনকে নিয়ে স্কুলে চলে যায়। সালমার বড় ভাই ঘুম থেকে উঠে বাসায় কাউকে দেখতে না পেয়ে সালমার কক্ষে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এই ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করেছে মেয়েটির পরিবার।

