Site icon CPLUSBD.COM

নগরীতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

হালিশহরে মফিজ নামে এক ব্যক্তির আত্মহত্যা

সিপ্লাস প্রতিবেদক: চান্দগাঁওয়ে ৫ নম্বর ওয়ার্ডের মৌলভী পুকুরপাড় এলাকায় গলায় ফাঁস দিয়ে সামিয়া আক্তার (১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। তিনি ওই এলাকার মো. নাছিরের মেয়ে।

বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাত ১টায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, নগরীর চান্দগাঁওয়ের মৌলভী পুকুরপাড় এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে আহত এক কিশোরীকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।