নিউজটি শেয়ার করুন

নগরীতে গাঁজাসহ ৭ মাদকসেবীকে কারাদণ্ড

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ ৭ মাদকসেবীকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাদকসেবীদের ৩ দিন করে কারাদণ্ডাদেশ দেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী জানান, গাঁজা সেবনের দায়ে তাদের ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।