চট্টগ্রাম নগরীতে রোকেয়া বেগম বিউটি (৩৪) নামের এক গৃহবধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নগরীর মোহাম্মদপুর এ হোসেন বিল্ডিং (লিবার সোসাইটির পাশে) থেকে কাউকে না জানিয়ে বের হয়ে যাওয়ার পর তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
তিনি একজন মানসিক রোগী।
তার গায়ের রং ফর্সা। মুখে হালকা দাড়ি গোপ রয়েছে। পরনে ছিল ছাই কালারের থ্রি পিচ ও বোরকা।
এ ব্যাপারে সিএমপির পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং-১৭৯, তারিখ: ০৩.১২.২০১৯)।
তার কোন সন্ধান পেয়ে থাকলে ০১৮১৩ ১৯৯৪৩৫ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।








