চট্টগ্রাম নগরীতে দুই দিন ধরে সাহেদা খানম (৪২) নামের এক গৃহবধু নিখোঁজ রয়েছে।
এ ব্যাপারে তার স্বামী বাকলিয়া থানায় সাধারণ ডাইরি (জিডি) দায়ের করেছেন (জিডি নং-৮৪১/১৯, তারিখ: ১৯.১০.২০১৯)।
এতে উল্রেখ করা হয়, সাহেদা বেগম মানসিকভাবে অসুস্থ। তিনি গত শনিবার সন্ধ্যায় (১৯ অক্টোবর) নগরীর বাকলিয়া থানার কেবি আমান আলী রোডের নাহার মঞ্জিলের বাসা থেকে কেউ না থাকা অবস্থায় বেরিয়ে গিয়ে আর ফিরে আসেননি।
তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, স্বাস্থ্য মোটা, পরনে ছিল কাল বোরকা আর উড়না।
নানাভাবে খোজাখোজি করেও এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
সাহেদা খানমের সন্ধান পাওয়া গেলে ০১৮২৫-১৮৯৫০২, ০১৭১১-৭৯৯২৯২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।








