সিপ্লাস প্রতিবেদক: হালিশহর এক্সেস রোডে ছুরিকাঘাতে হয়ে মো. কাউসার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি হালিশহর ছোটপুল শিপিং কলোনির মো. কামালের ছেলে।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত শহিদ নামে একজনকে পুলিশ আটক করেছে।
হালিশহর থানার এসআই মো. মুবিন বলেন, ছোটপুল থেকে বড়পুল এক্সেস রোডের কোনো এক স্থানে ছুরিকাঘাতে আহত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ইভ টিজিং সংক্রান্ত ঘটনায় নিয়ে এ হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে আটক আছে।








