Site icon CPLUSBD.COM

নগরীতে জেলা প্রশাসনের অভিযানে ২ ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা; প্রতিষ্ঠান সিলগালা

নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা ও ইপিজেড থানাধীন ঈশা গেট এলাকায় চট্টগ্রাম জেলা প্রসাশনের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

(৩০ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুকের নেতৃত্বে নিউ চাদের আলো ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও হলি কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ডায়গনস্টিক সেন্টারটি বন্ধ করে দেয়া হয়।

রিপোর্টে ডাক্তারের স্বাক্ষর স্ক্যান করে রিপোর্ট ডেলিভারি দেয়া, লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার এর মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা ও ড্রাগ বিক্রয় করা সহ অপারেশন থিয়েটারের প্রতিকুল পরিবেশ, অপর্যাপ্ত জনবল ভুয়া ডাক্তার ও টেকনোলজিশট দিয়ে প্রতিষ্ঠান চালানোর কারনে  জরিমানা করা হয় ও হলি কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এসময় অভিযানে আরও ছিলেন সিভিল সার্জন অফিসের ডা. ওয়াজেদ চৌধুরী অভি ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান।