Site icon CPLUSBD.COM

নগরীতে ঝুঁকিপুর্ণ বিদ্যুতের খুঁটিতে উঠা যুবককে উদ্ধার

নগরীতে ঝুঁকিপুর্ণ বিদ্যুতের খুঁটিতে উঠা যুবককে উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: কোর্ট বিল্ডিং এলাকায় রেজিস্ট্রি অফিসের পাশে ঝুঁকিপুর্ণ বিদ্যুতের খুঁটিতে উঠা নাসির উদ্দিন (৩০) নামের এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটিয়েছেন তিনি।

বুধবার বিকালে ফায়ার সার্ভিসের লোকজন ওই যুবক উদ্ধার করেন।

নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলী বলেন, মানসিক ভারসাম্যহীন নাসির উদ্দিন (৩০) নামের ওই যুবক বার বার ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে উঠে ফায়ার স্টেশনে কল দেন। তারপর আমরা গিয়ে উদ্ধার করি।