নিউজটি শেয়ার করুন

নগরীতে টিসিবির পণ্য কিনতে মধ্যবিত্তের ভিড়(ভিডিওসহ)

জিয়াউল হক ইমন: করোনার দুর্যোগময় সময়ে খরচ বাঁচাতে ভর্তুকিমূল্যে পণ্য কিনতে বন্দর নগরী চট্টগ্রামে নিম্নআয়ের মানুষের সঙ্গে মধ্যবিত্তরাও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র ৪০টি বিক্রয় পয়েন্টে ভিড় করছেন। কম দামে পণ্য কিনতে মধ্যবিত্তরা লজ্জা ভেঙে দাঁড়াচ্ছেন দীর্ঘ লাইনে। ২০ মে পর্যন্ত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি অব্যাহত রাখার কথা জানিয়েছে টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়।

বৃহস্পতিবার(১৬ এপ্রিল) বিকালে নগরীর দামপাড়া, জামালখানসহ বিভিন্ন স্পটে টিসিবির পণ্য কিনতে ট্রাকের সামনে দীর্ঘলাইন দেখা যায়।

ভর্তুকিমূল্যে বিক্রি করা পণ্যগুলো হলো, চিনি প্রতি কেজি ৫০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫০ টাকা সয়াবিন প্রতি লিটার ৮০ টাকা, ছোলা প্রতিকেজি ৬০ টাকা। এ ছাড়া শীঘ্রই খেজুর ও পেয়াজ বিক্রি শুরু করার কথাও জানিয়ে টিসিবি।

পণ্য কিনতে আসা নগরীর কয়েকজন জানান, এই অসময়ে আমরা বড় অসুবিধায় পড়েছি। কোন উপায় না দেখে টিসিবির পণ্য কিনতে আজ লাইনে দাঁড়িয়েছি। না হলে চলার উপায় নেই।

টিসিবির ট্রাকের পাশে দ্বায়িত্বরত চকবাজার থানার এস আই রাজিব জানিয়েছেন, কমমূল্যে পণ্য কেনার জন্য দীর্ঘলাইনে দাড়িয়ে থাকা লোকজনকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

দামপাড়া বাওয়া স্কুলের সামনে বিক্রিরত ডিলার জসিম জানিয়েছে, পণ্য বিক্রয়ে মধ্যবিত্তদের বিপুল সাড়ার কথা ।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান, নগরীর ৪০ টি স্পটে ২৫ টি ট্রাকে করে প্রতিদিন পণ্য বিক্রির কার্যক্রম চলছে । আগামী ২০ মে পর্যন্ত পণ্য বিক্রয় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিস্তারিত জানার জন্য নিচে দেয়া ভিডিও লিঙ্কটিতে প্রবেশ করুন।