নিউজটি শেয়ার করুন

নগরীতে তাসের প্যাকেট ও নগদ ৩৪ হাজার টাকাসহ ৩ জুয়াড়ি আটক

সিপ্লাস প্রতিবেদক: চান্দগাঁও থানাধীন খতিবের হাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি জুয়ার তাসের প্যাকেট, ১০৫ টি জুয়ার তাস ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৩৪,৩০০ টাকাসহ মোঃ সরওয়ার সওদাগর (৩৬), মোঃ শুক্কুর (৪০), মোঃ মহিউদ্দীন (৪০) নামে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ৫ আগস্ট) রাত সাড়ে আটটার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ সরওয়ার সওদাগর (৩৬), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-বহদ্দারহাট বাড়ই পাড়া, আব্দুল হক মেম্বারের বাড়ী, থানা-চান্দগাঁও, মোঃ শুক্কুর (৪০), পিতা-মৃত আবুল আব্বাস, সাং-পশ্চিম ফরিদা পাড়া, আবুল কমিশনারের বাড়ী, থানা-চান্দগাঁও এবং মোঃ মহিউদ্দীন (৪০), পিতা-ভোলা মিয়া, সাং-বহদ্দারহাট, বাড়ইপাড়া, লোকমান সুলেমান বাড়ী, থানা-চান্দগাঁও।

চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাউছার হামিদ সঙ্গীয়  ফোর্স নিয়ে খতিবের হাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৮টি জুয়ার তাসের প্যাকেট, ১০৫ টি জুয়ার তাস ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৩৪,৩০০ টাকা সহ মোঃ সরওয়ার সওদাগর (৩৬), মোঃ শুক্কুর (৪০), মোঃ মহিউদ্দীন (৪০) দেরকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here