সিপ্লাস প্রতিবেদক: হালিশহর থানাধীন বি-ব্লকের ৪ নং রোড এলাকার মিডওয়ে গার্মেন্টস এর সামনে দিনেদুপুরে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি দিয়ে ভয় দেখিয়ে পথচারীর হাতঘড়ি ও নগদ ১২০০ টাকা নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা ধরে পুলিশে দিল ছিনতাইকারী আলী ইসলাম পিচ্চি(১৯)কে।
বুধবার ( ৪ আগস্ট) দুপুর দেড়টার সময় তাকে আটক করে।
আটককৃত মোঃ আলী ইসলাম ছোটন পিচ্চি (১৯), পিতা-মোঃ বাচ্চু মিয়া, সাং-সরাসর বাজার, থানা-কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-বি-ব্লক, নতুন সাইট, রুটি ওয়ালা বাড়ী, ২৬নং ওয়ার্ড, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম
থানা সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর দেড়টার সময় ভিকটিম আরাফাত হোসেন অন্তর(১৯) হালিশহর থানাধীন, বি-ব্লক, ৪ নং রোড, মিডওয়ে গার্মেন্টস এর সামনে দিয়ে যাওয়ার সময় পথের মধ্যে ভিকটিমকে আলী ইসলাম পিচ্চি(১৯) তার হাতে থাকা ছুরি দিয়ে ভয় দেখিয়ে ভিকটিমের নিকট থেকে ১২০০ টাকা ও তার হাতঘড়ি খুলে নেওয়ার একপর্যায়ে ভিকটিমকে ছুরি দিয়ে আঘাত করে। এসময় ভিকটিমের আত্মচিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী আলী ইসলাম পিচ্চি(১৯) কে ধরে হালিশহর থানা পুলিশকে সোপর্দ করে।
হালিশহর থানার ওসি জানান, ছুরি দিয়ে আঘাত করে টাকা নিয়ে পালানোর সময় ছিনতাইকারীকে আটক করেছে এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্হিত হয়ে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি এবং ছিনতাইকৃত হাতঘড়ি ও ১২০০ টাকা সহ আলী ইসলাম পিচ্চি(১৯) কে আটক করে। তার ব্যক্তির বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।








