সিপ্লাস প্রতিবেদক: ওয়াসার মোড়ে মুনতাসির টাওয়ারের বেবি টাউন নামের একটি প্রতিষ্ঠানে বেবি লোশনের গায়ে মেয়াদ লেখা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযানে চালানো হয়।
বিএসটিআইয়ের সহকারী পরিচালক মো. মোস্তাক আহমদ জানান, ওয়াসার মোড়ে মুনতাসির টাওয়ারের বেবি টাউন নামের একটি প্রতিষ্ঠানে পন্যের গায়ে মেয়াদ লেখা না থাকায় ২০ হাজার টাকা এবং কাজীর দেউড়ির সিজেকেএস মার্কেটের কুপার্সে (গুইবারা বেকারি) ফিট ফুড হানি রোস্টেড অ্যালমন্ড উইথ সিডস পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানের দুটির বিরুদ্ধে অভিযোগনামা দায়ের করা হয়। প্রতিষ্ঠান দুইটিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পক্ষে প্রসিকিউশন অফিসার ছিলেন ইন্সপেক্টর (মেট) মো. মুকুল মৃধা।

