সিপ্লাস প্রতিবেদক: নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় অভিযানে ভূয়া এমবিবিএস ডাক্তার পরিচয়ধারী ২ জন প্রতারককে আটক করেছে র্যাব ৭।
সোমবার ( ১৬ আগস্ট) রাত আটটার দিকে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, যীশু চৌধুরী (৪৪), পিতা-মৃত পরিমল চৌধুরী, সাং-দক্ষিন, থানা- পটিয়া, বর্তমানে- নন্দন কানন, থানা- কোতয়ালী, এবং আশীষ মজুমদার (৩৮), পিতা-সুনীল চন্দ্র মজুমদার, সাং-গোবিন্দপুর, থানা-জোরারগঞ্জ, বর্তমানে- মাইজপাড়া, থানা-পতেঙ্গা।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় সিফাত মেডিকেল হল নামীয় ফার্মেসী এবং শাহ আব্দুল মালেক মেডিকেল নামীয় চেম্বারে কতিপয় ব্যক্তি ভূয়া এমবিবিএস ডাক্তার পরিচয়ে চেম্বার খোলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যীশু চৌধুরী (৪৪) এবং আশীষ মজুমদার (৩৮) নামে দুইজনকে আটক করি।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে নিজেদের ভূয়া ডাক্তার বলে স্বীকার করলে আসামীদের গ্রেফতার করা হয়। আটককৃত আসামীদের ফার্মেসী এবং চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরণের ভূয়া ডাক্তারী সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটককৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।








