Site icon CPLUSBD.COM

নগরীতে নকল মশার কয়েল কারখানার বিরুদ্ধে মামলা করেছেন বিএসটিআই

সিপ্লাস ডেক্স: নগরীর বাকলিয়া বড় কবরস্থান এলাকায় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) যৌথ অভিযান চালিয়ে মেসার্স জামান এন্টারপ্রাইজ নামে একটি মশার কয়েল কারখানার বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত মশার কয়েলের ব্রান্ডের নাম ‘অ্যাকশন’ । কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র নেই উৎপাদনকারী কারখানার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) যৌথ সার্ভিল্যান্স অভিযানে এমন চিত্র ধরা পড়ে।

বড় কবরস্থান এলাকার একটি আবাসিক ভবনে কালোজিরা, পানমসলাসহ বিভিন্ন পণ্য মোড়কজাত করার একটি কারখানার খোঁজ পেয়েছে বিএসটিআই ও ক্যাব।

অভিযানে বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান, পরিদর্শক (মেট) মো. জিল্লুর রহমান, ক্যাব চট্টগ্রাম প্রতিনিধি মো. জানে আলম অংশ নেন।

বিএসটিআই’র সহকারী পরিচালক মো. মোস্তাক আহম্মেদ জানান, মশার কয়েল কারখানাটির বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মেসার্স আল বারী ফুড প্রডাক্ট নামের ওই কারখানায় মোড়কজাতকরণ সনদ ও ওজনযন্ত্র ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে বিজ্ঞ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, কারখানাটির ট্রেড লাইসেন্সও ছিল না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি।