নিউজটি শেয়ার করুন

নগরীতে নারীদের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচারের দায়ে আটক ১

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর দামপাড়াস্থ একটি বালিকা বিদ্যালয়ের সামনে ছাত্রী ও অভিভাবক নারীদের শরীরের আপত্তিকর অংশ ভিডিওতে ধারণ করে দা দীর্ঘদিন ধরে ফেসবুকে প্রচার করে আসছিল বিকৃত রুচির এক যুবক। এ নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনার পর অবশেষে গোয়েন্দা পুলিশ মো. গোলাম মোক্তাদির (২৫) নামে ওই যুবককে।

আজ শুক্রবার বিকেলে জেলার সীতাকুণ্ড এলাকা থেকে এ যুবককে আটক করা হয় বলে ডিবি পুলিশ জানায়। সেখানে একটি প্রকল্পে কাজ করতো আটক মুক্তাদির। তার বাড়ী গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার সাপমারা গ্রামে। বাবার নাম আবদুল মান্নান মণ্ডল।

আটকের পর পুলিশ তার মোবাইল ফোন ও বাসার ল্যাপটপ জব্দ করেছে। সেখান থেকে অন্তত ৩০০ ভিডিও খুঁঁজে পেয়েছে গোয়েন্দা পুলিশ।