সিপ্লাস প্রতিবেদক: আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী গার্লস স্কুলের পাশে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দিদারুল আলম (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি মিরসরাই উপজেলার আমবারিয়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (৭ মে) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, নির্মাণাধীন ভবনের তিন তলায় প্লাস্টারের কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দিদারুল আলম। প্লাস্টারের জন্য বস্তা বিছানোর সময় তিন তলা থেকে নিচে পড়ে যান। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।








