সিপ্লাস প্রতিবেদক: খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশ আইডি কার্ড ও ছবিসহ সৈয়দ মোঃ আলাউদ্দিন (৩৪) কে আটক করে ডিবি পুলিশ।
বুধবার (৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তাকে আটক করে।
আটককৃত সৈয়দ মোঃ আলাউদ্দিন (৩৪), পিতা-মৃত সৈয়দ সিরাজুল ইসলাম, সাং-কালাইনজুরা সৈয়দ সিরাজুল ইসলামের বাড়ি, ডাকঘর-মান্দারকান্দি, ০৬ নং ওয়ার্ড, ০৭ নং বরইউরি ইউপি, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, বর্তমানে শীতলপুর চৌধুরীঘাট আলহ্জা বাদশা মিয়ার বাড়ি, ডাকঘর-শীতলপুর, ০৭ নং ওয়ার্ড, ০৮ নং সোনাইছড়ি ইউপি, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির, পিপিএম-সেবা বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোক্তার হোসেন দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নকল পুলিশ আইডি কার্ড ও ছবি সহ সৈয়দ মোঃ আলাউদ্দিন (৩৪) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।








