সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় সৈয়দা আয়েশা নাজনীন (৩৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। তিনি ঐ এলাকার সৈয়দ গোলাম আমবীয়ার মেয়ে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
অন্যদিকে, বাকলিয়া থানার চাক্তাই রাজাখালী এলাকার খাজার বাপের বাড়িতে মারামারীর ঘটনায় সাজেদা বেগম (৩২) নামে এক গৃহবধুকে গলায় ছুরিকাঘাত আহত করে প্রতিপক্ষ। তিনি ওই এলাকার সাইদুলের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক দেবরঞ্জন খীসা সিপ্লাসকে বলেন, বন্দর থানা এলাকা থেকে সৈয়দা আয়েশা নাজনীন এক গৃহবধুর আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অপরদিকে বাকলিয়া থানার চাক্তাই রাজাখালী এলাকায় মারামারির ঘটনায় গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় সাজেদা বেগম নামে এক নারীকে হাসপাতালে আনা হয়েছে। তিনি হাসপাতালের ২০নং ওয়ার্ডে ভর্তি আছেন।

