সিপ্লাস প্রতিবেদক: নগরীর বাকলিয়ার ইসহাকপুল এলাকায় একটি অফিসে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে রায়হান হোসেন রাকিব (২৪) নামে এক যুবক এবং বায়েজিদ থানার চন্দ্রনগর নাছির ভবনে স্বামীর সঙ্গে ঝগড়া করে সবার অগোচরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারজানা আক্তার (২৫) নামে এক গৃহবধু।
রবিবার (১৪ মার্চ) লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে বায়েজিদ থানার চন্দ্রনগর নাছির ভবনে স্বামীর সঙ্গে ঝগড়া করে সবার অগোচরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারজানা আক্তার। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আজ রবিবার ভোর পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উত্তর সালামদার মণ্ডলপাড়া পুলিশ বাড়ির মাসুদ রানার স্ত্রী।
বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, ‘বাকলিয়ার ইসহাকপুল এলাকায় একটি অফিসে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে রায়হান হোসেন রাকিব (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেন। সে ১৮ নম্বর ওয়ার্ডের বশির আহমেদ সরদার বাড়ির মৃত নুরুল আলমের ছেলে। খবর পেয়ে গত রাত সোয়া ১২টার দিকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








