সিপ্লাস প্রতিবেদক: বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের আজাদ কলোনি এলাকায় সুমি আক্তার (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি একই কলোনির মো. আলীর মেয়ে।
বৃহস্পতিবার (২৭ মে) রাত ৩টায় এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রেমিকের সাথে ঝগড়া আর অভিমান করে নিজ বাড়িতে গলায় ফাঁস দেয় ওই কিশোরী। রাতে তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।








