সিপ্লাস প্রতিবেদক: পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় এলাকায় বাসের ধাক্কায় মো. আমিনুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ চা দোকানির মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ কাট্টলি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে
বৃহস্পতিবার (৩ জুন) রাত সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ‘রাত সাড়ে নয়টার দিকে পাহাড়তলী থানা এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
পাহাড়তলী থানার ওসি ইমাম হোসেন বলেন, ‘সিটি বাসের ধাক্কায় স্থানীয় এক চা-দোকানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করে থানায় নিয়ে আসি।

