সিপ্লাস প্রতিবেদক: আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তলসহ মোঃ ফারুক (২২) কে গ্রেফতার করেন।
বৃহস্পতিবার ( ২০ মে) ৩টার সময় তাকে বিদেশি পিস্তলসহ আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃত মোঃ ফারুক(২২), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-কদমরসুল, সৈয়দ টেক লেনির বাড়ি, ৩নং খানখানাবাদ ইউপি, থানা-বাশঁখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-শাপলা আবাসিক, মডেল পল্লী নবাব মিয়ার বাড়ি, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম।
মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তলসহ মোঃ ফারুক (২২) কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।








