নিউজটি শেয়ার করুন

নগরীতে মেয়র নাছিরের উদ্যোগে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হচ্ছে

নগরের প্রধান প্রধান সড়কগুলোতে ব্লিচিং পাউডার মেশানো ৪১ হাজার লিটার পানি ছিটিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন নিজ হাতে পানি ছিটিয়ে বুধবার (২৫ মার্চ) এ কার্যক্রম উদ্বোধন করেন।

মেয়র বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সচেতনতাই করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রত্যেকেই সতর্কতার অংশ হিসেবে মুখে মাস্ক ব্যবহার করা, গণপরিবহন ও ময়লা পোশাক এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা, ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধোয়া, ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করা, নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার রাখতে হবে।

প্রথম দিন ১৬ হাজার লিটারের ২টি ও ৯ হাজার লিটারের একটি পানির ভাউচারে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো হয়েছে।একটি গাড়ি চট্টগ্রাম ওয়াসার মোড় থেকে কালুরঘাট পর্যন্ত, আরেকটি গাড়ি ওয়াসা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরেকটি গাড়ি আন্দরকিল্লা পর্যন্ত পানি ছিটিয়েছে বলে জানান চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান।

মেয়র ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট পর্যন্ত নিজ হাতে জীবাণুনাশক পানি ছিটিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন।