নিউজটি শেয়ার করুন

নগরীতে মদ ভেবে অ্যাসিড পানে ২ জনের মৃত্যু

নগরীতে মদ ভেবে অ্যাসিড পানে ২ জনের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি জাহাজভাঙা কারখানায় অ্যাসিড পান করে দুইজন নিরাপত্তা প্রহরী মারা গেছেন তারা হলেন- খাগড়াছড়ির ওয়াকার্কপাড়ার মৃত বৃন্দমোহন ত্রিপুরার ছেলে দহরঞ্জন ত্রিপুরা (২২) ও হরিগঞ্জ পাড়ার দজেন ত্রিপুরার ছেলে ধনেশ্বর ত্রিপুরা (২২)। সীমান্ত ত্রিপুরা (২৫) নামের একজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

শুক্রবার (২০ আগস্ট) উপজেলার  সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতলা এলাকায় এসএম শিপব্রেকিং ইয়ার্ড নামের একটি জাহাজভাঙা কারখানায় এ ঘটনা ঘটে।

শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ওই তিনজন মদ মনে করে অ্যাসিড পান করে অসুস্থ হন। তাঁরা তিনজনই খাগড়াছড়ি জেলার বাসিন্দা।

ওই কারখানার এক শ্রমিক জানান, কারখানায় ভাঙার জন্য আনা স্ক্র্যাপ জাহাজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁরা। আজ সকালে জাহাজের ভেতরে একটি বোতলে থাকা অ্যাসিডকে মদ ভেবে তাঁরা তিনজন পান করেন। এরপর মুহূর্তেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানার অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন সীমান্ত ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here