নিউজটি শেয়ার করুন

নগরীতে মহিলাদের ম্যাক্সি পরে যুবকের অভিনব চুরি, চোরাই মোবাইলসহ আটক ২

নগরীতে মহিলাদের ম্যাক্সি পরে যুবকের অভিনব চুরি
সিপ্লাস প্রতিবেদক: মহিলাদের ম্যাক্সি পরে অভিনব কায়দা চুরি করার দায়ে মোঃ জাকারিয়া (২০) এবং মোঃ আমির আহাম্মদ (৩৮) নামে দুইজনকে আটক করেছে পাহাড়তলী থানার পুলিশ।
শনিবার (১ সেপ্টেম্বর) ঘটনাস্থলের পাশের সিসিটিভি ফুটেজ দেখে আটক করে পুলিশ।
গত ২২ আগস্ট রাত অনুমান ৩টা থেকে ৫টার মধ্যে সময়ে একজন অজ্ঞাতনামা ব্যক্তি মেয়েদের পরিধেয় ম্যাক্সি পরিধান করে বাদীর বসত ঘরে প্রবেশ করে ৪টি মোবাইল সেট চুরি করে পালিয়ে যায়। বাদীর অভিযোগ ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর পাহাড়তলী থানায় এ সংক্রান্তে মামলা রুজু হয়।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলের পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরাইকৃত ১টি মোবাইলসহ মোঃ জাকারিয়া (২০) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির দেওয়া স্বীকারোক্তি মতে আজ ২ সেপ্টেম্বর ৩টি চোরাইকৃত মোবাইলসহ ঘটনার সাথে জড়িত মোঃ আমির আহাম্মদ(৩৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here