Site icon CPLUSBD.COM

নগরীতে মাদক ধরতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

পুলিশের কাজে বাঁধাদান ও হামলা: গ্রেফতার ১৫

সিপ্লাস প্রতিবেদক: আকবরশাহ থানাধীন শাহীরপাড়া এলাকা থেকে মিন্টু হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। তিনি রেলবিট এলাকার কালু মিয়ার ছেলে।

সোমবার (১২ জুলাই) রাত সাড়ে ১১টায় তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানার শাহীরপাড়া রেল লাইনের পশ্চিম পাশে রুনা বেগম নামের এক নারীর বাড়িতে মাদক কেনা-বেচার খবর পেয়ে অভিযানে পালিয়ে যাওয়ার সময় মিন্টুকে আটক করা হয়। পরে তার দেখানো বাড়ির ভেতরে পানির ট্যাংক একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়।