নিউজটি শেয়ার করুন

নগরীতে রাস্তা পারাপার করতে গিয়ে পরপারে ফটিকছড়ির পথচারী

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: হালিশহর পোর্ট কানেকটিং রোডে তাসপিয়া কমিউনিটি সেন্টারের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. মসিউদৌল্ল্যাহ (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়। তিনি ফটিকছড়ির জাহানপুর এলাকার আমির আলী সওদাগর বাড়ির মৃত মো. মফজ্জল মিয়ার ছেলে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক দেবরঞ্জন খীসা সিপ্লাসকে বলেন, হালিশহরের তাসপিয়া কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here