স্বেচ্ছাসেবী সংগঠন ‘অগ্রগতি অরগানাইজেশান’ এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১ টা থেকে ভোর পর্যন্ত নগরীর চকবাজার, জামালখান, কোতোয়ালি, নিউ-মার্কেট, শাহ আমানত ব্রীজ, মুরাদপুর, কাজীর-দেউরীসহ বিভিন্ন ফুটপাতে পড়ে থাকা সমাজের অবহেলিত মানুষের মাঝে সংগঠনের নেতৃবৃন্দ এ কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সানিয়াত কামাল সায়িম, মোহাম্মদ সাইফুল্লাহ সাব্বির, সাকিব উদ্দিন কাউছার অপু, মোহাম্মদ ফাহিম আলীসহ অর্গানাইজেশনের উপদেষ্টামন্ডলী ও সকল সদস্যবৃন্দ।








