নিউজটি শেয়ার করুন

নগরীতে সড়ক দুর্ঘটনায় ডিজিএফআই কর্মকর্তার মৃত্যু

ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: বন্দর থানার সল্টগোলা মোড়ে বন্দরের সিসিটি ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ডিজিএফআই কর্মকর্তা মিনহাজুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজুল ইসলাম ডিজিএফআইয়ের চট্টগ্রাম কার্যালয়ের বন্দর ডেস্কে চিফ পেটি অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি নৌবাহিনীর সদস্য ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

বন্দর থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, মোটরসাইকেল চালিয়ে পতেঙ্গা থেকে বন্দরের দিকে আসছিলেন মিনহাজুল ইসলাম। বালুর স্তূপে পিছলে ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নৌবাহিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে ​মৃত ঘোষণা করেন।