সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ হাজার পিস ইয়াবা ও ১টি ট্রাক সহ মোঃ হৃদয় প্রকাশ অন্তর(২৬) নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রবিবার ( ২৩ মে) ভোর রাত ৪টার সময় তাকে আটক করা হয়।
মোঃ হৃদয় প্রকাশ অন্তর(২৬), পিতা-মৃত আব্দুল হাকীম প্রকাশ হাকীম কবিরাজ, সাং-রাজাপুর, নোয়াপাড়া সাহেব বাড়ী, পোঃ-শংকুচাইল, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।
মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শাহাদাৎ হোসেন কর্ণফুলী থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১০০০ পিস ইয়াবা ও ১টি ট্রাক সহ মোঃ হৃদয় প্রকাশ অন্তর(২৬) কে আটক করেন।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

