আমিরাত প্রতিনিধি: বড় অসময়ে না ফেরার দেশে চলে গেলেন আমিরাতের শারজাহ প্রবাসী মির্জা হাসনাত হিরু (৪০) ইন্নালিল্লাহে… রাজিউন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল তিনটায় চট্টগ্রাম উপজেলার রাউজানের লেলাংগারার মির্জা আলী বাড়িস্হ নিজ বাসভবণে ইন্তেকাল করেন।
তিনি বিগত এক বছর ধরে লিভারের জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন ধরে আমিরাতের শারজাহর একটি কোম্পানিতে কাজ করতেন এবং পরিবার নিয়ে শারজাহতে ছিলেন।
মির্জা হাসানত হিরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সংগঠক মির্জা টিপুর ছোট ভাই, রাউজান গহিরা জনতা ব্যাংকের সাবেক ব্যবস্হাপক মরহুম আবু জাফরের দ্বিতীয় পুত্র। তিনি রাউজান ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এসএম আসাদ উল্লাহ আসাদের ভাগিনা (বড় বোনের ছেলে) । তিনি দুই ছেলেমেয়ে, স্ত্রী, মা, ভাই, বোন, ভাবীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
তাঁর অকাল মৃত্যুতে আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস), রাউজান সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ এবং তাঁর শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
তাঁর নামাজে জানাজা ও আগামীকাল শুক্রবার (১৩ আগস্ট) বাদে জুমা রাউজানের লেলাংগারাস্হ পারাবারিক মসজিদ/ গোরস্থান অনুস্ঠিত হবে।








