সিপ্লাস ডেক্স: প্রতি কেজি ৩০ টাকা দামে এবার চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে। টিসিবির ট্রাকের পেছনে মানুষের লম্বা লাইন। চিনি, ডাল, সয়াবিন তেলের চেয়ে পেঁয়াজের চাহিদাই বেশি।
টিসিবির ট্রাকে পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা জানান, দেশি পেঁয়াজ ৯৫-১০০ টাকার চেয়ে ৩০ টাকা দামে চীনা পেঁয়াজ কিনছি। ঝাঁজ কম হলেও পেঁয়াজইতো!
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, চট্টগ্রাম শহরে ৮টি ট্রাকে পেঁয়াজসহ টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া আনোয়ারা, মিরসরাই ও খাগড়াছড়িতে ৩টি ট্রাক পাঠানো হয়েছে। চীনা পেঁয়াজ প্রতিকেজি ৩০ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে।
এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্যজেলা সদর ও উপজেলাগুলোর ডিলারদের পর্যায়ক্রমে টিসিবির পণ্য বরাদ্দ দেওয়া হচ্ছে।








