Site icon CPLUSBD.COM

নগরীতে ৮ ছিনতাইকারী আটক

সিপ্লাস ডেক্স: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৮ জন পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।  এসময় তাদের কাছ থেকে ৬টি ছুরি ,১টি চাপাতি এবং ১টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মেহেদী হাসান (২৩),জুয়েল দাশ (২৬),মো. বদিউল আলম প্রকাশ বদি (২৬),মো. সোহেল (২৫), মো. তারেক (২৭),  মো. মামুন (২২), রিপন দত্ত (২০) এবং মো. আসিফ হোসেন প্রকাশ সাকিব (২০)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৮ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬টি ছুরি ,১টি চাপাতি এবং ১টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।  সোহেল,মেহেদী এবং তারেক ছাড়া বাকীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।