নিউজটি শেয়ার করুন

নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে ইয়াবাসহ আটক ২

নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে ইয়াবাসহ আটক ২
সিপ্লাস প্রতিবেদক: বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১,১০০ পিস ইয়াবাসহ মোঃ আল আমিন (৩২) ও মো: তাজুল ইসলাম (৩৮) নামে দুই যুবককে আটক করে পুলিশ।
শনিবার ( ২৪ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটের সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,  মোঃ আল আমিন (৩২) পিতা-আক্কাস, সাং- ডেমুরা, ফখরুল চেয়ারম্যানের বাড়ী, থানা- বারহাট্টা, জেলা -নেত্রকোনা, বর্তমানে-আলীনগর আক্কাসের বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, এবং মো: তাজুল ইসলাম (৩৮), পিতা- মৃত ইউনুচ মিয়া, সাং- পশ্চিম শহীদনগর, আব্যুলার মার বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী।
বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১,১০০ পিস ইয়াবা সহ মোঃ আল আমিন (৩২) ও মো: তাজুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।