সিপ্লাস প্রতিবেদক: পাহাড়তলী থানাধীন অলংকার মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৪১) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রবিবার ( ১ আগস্ট) রাত সাড়ে বারটার সময় তাকে আটক করা হয়।
আটককৃত মনোয়ারা বেগম (৪১), পিতা-মৃত আব্দুর শুক্কুর, সাং-নাইটং পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বর্তমানে-পুরান পল্লান পাড়া, আমির আহাম্মদদের জুম, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন অলংকার মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবা সহ মনোয়ারা বেগম (৪১) কেেআটক করা হয়।
আটককৃত নারীর বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।








