সিপ্লাস প্রতিবেদক: কোতোয়ালী থানাধীন বাবে মদিনা (আবাসিক) হোটেল এর বিল্ডিং এর নিচ তলাস্থ হাজী বিরিয়ানী হাউজ নামের দোকানের সামনে থেকে ১৬২৯ পিস ইয়াবাসহ আব্দুর রহিম (২৪)কে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার ( ১২ আগস্ট) দুপুর সাড়ে বারটার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রহিম (২৪), পিতা-নজির আহম্মদ, সাং-বড় ডেইল, বাহারছড়া, ০৮ নং ওয়ার্ড, শাপলাপুর ইউপি, ছৈয়দ মেম্বারের এলাকা, শহীদ উল্ল্হা চৌকিদারের বাড়ী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার ।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুকান্ত চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মোড়স্থ বাবে মদিনা (আবাসিক) হোটেল এর বিল্ডিং এর নিচ তলাস্থ হাজী বিরিয়ানী হাউজ নামীয় দোকানের সামনে থেকে আব্দুর রহিমকে আটক করেন।
এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ৮টি পলিপ্যাকেট, প্রতি পলিপ্যাকেটে ২০০(দুই শত) পিস করে মোট ১৬০০ পিস এবং অপর একটি ছোট সাদা পলিপ্যাকেটে ২৯ পিসসহ সর্বমোট ১৬২৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করে।
জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ট্যাবলেট সমুহ কক্সবাজার হইতে কমদামে সংগ্রহ করে তা ঢাকায় নিয়ে বেশী দামে বিক্রয় করার উদ্দেশ্যে নিজের হেফাজতে নিয়ে চট্টগ্রাম এসেছে বলে স্বীকার করে।








