সিপ্লাস প্রতিবেদক: কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ হাজার পিস ইয়াবা ও ১টি ট্রাকসহ মোঃ ইসমাইল(৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (৬ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ ইসমাইল(৩৫), পিতা-মৃত সুলতান আহম্মদ, সাং-চাকবৈঠা ওয়ালা পালং সুলতানের বাড়ি, ডাকঘর- চাক বৈঠা, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির, পিপিএম-সেবা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোক্তার হোসেন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ হাজার পিস ইয়াবা ও ১টি ট্রাকসহ মোঃ ইসমাইল(৩৫) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

