জিয়াউল হক ইমন: পটিয়ার বাসিন্দা আবুল কাশেম। দীর্ঘ ৩০-৩৫ ধরে করছেন পোনা বা মাছের বাইশের ব্যবসা। পোনা বিক্রি করে চালায় সংসার। এইভাবে কাঁধে পোনার ভার নিয়ে ছুটে যায় ক্রেতাদের কাছে। গত শুক্রবার(২৪ সেপ্টেম্বর) রাতে প্রতিবারের ন্যায় পোনা নিয়ে বহদ্দারহাট যাওয়ার সময় বহদ্দার বাড়ী পুকুরের সামনে রাস্তায় পড়ে ছিনতাইকারীদের কবলে। কৌশলে কোন রকম সেদিন রেহায় পায় ছিনতাইকারীদের থেকে। শুধু এই মাছ ব্যবসায়ী নয় প্রায় সময় ছিনতাইকারীদের কবলে পড়ে মোবাইল-মানি ব্যাগসহ র্সবস্ব হারাতে হয় এই পথে চলাচলকারীদের।
কোনরকমে ছিনতাইকারীদের হাত থেকে বেঁচে গেছেন বলে সিপ্লাসকে জানিয়েছেন, ভুক্তভোগী আবুল কাশেম। তিনি বলেন, গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে চান্দগাঁও থানার সামনে থেকে আমি বহদ্দারহাটের দিকে মাছের পোনার ভার কাঁধে নিয়ে যাচ্ছিলাম। বহদ্দার বাড়ী পুকুরের সামনে রাস্তায় পৌঁছালে হঠাৎ কয়েকজন যুবক আমার পথ আগলিয়ে দাঁড়ায়। তারা আমার কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিতে চাইলে, আমি কৌশলে তাদের হাত থেকে পালিয়ে আসি। সেদিনের মত কোন মতে আমি বেঁচে যায় বলেও জানান ভুক্তভোগী।
বহদ্দারবাড়ী পুকুর পাড়ের সামনে প্রায় সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসীদের অনেকেই। স্থানীয় একজন জানালেন, এই জায়গায় ছিনিতাইয়ের ঘটনা নিত্যনৈমত্তিক। এইখানে প্রায় সময়ই ছিনতাই হয়। এসব ছিনতাইকারীদের অনেককেই পুলিশ প্রশাসন ধরে নিয়ে যায়। কিন্তু আইনের ফাঁক গলিয়ে এরা বের হয়ে এসে আবার এসব কাজ শুরু করে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে জানতে চাইলে, বহদ্দার বাড়ী পুকুর পাড় এলাকায় ছিনতাইকারীদের জন্য সড়কবাতি রাখতে পারছেনা বলে জানিয়েছেন চসিক ৬নং পূর্ব ষোল শহর ওয়ার্ডের কাউন্সিলর এম আশরাফুল আলম।
প্রয়োজনে পুলিশ প্রশাসনকে ছিনতাইকারীদের সনাক্ত ও ধরতে সহযোগীতা করার কথাও জানান কাউন্সিলর।
গোয়েন্দা তৎপরতার চালিয়ে ছিনতা্ইকারীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে সিএমপি উত্তরের অতি: উপ-কমিশনার আরাফাতুল ইসলাম ।
উপ-কমিশনার বলেন, মানুষের জান মালের নিরাপত্তা বিধান করাই আমাদের কাজ এবং দায়িত্ব। সিপ্লাসের মাধ্যমে আমরা এইসব ছিনতাইকারীদের সম্পর্কে অবহিত হয়েছি এবং খুব শীগ্রই আমরা এই অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
অপরাধে জড়িত সক্রিয় ছিনতাইকারী গ্যাংকে আইনের আওতায় এনে বহদ্দারহাট সহ আশপাশের এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন সর্বস্তরের এলাকাবাসী।
বিস্তারিত ভিডিওতে…








